Saturday, April 28, 2012

আইপিএলে আবারও উপেক্ষিতই থাকলেন সাকিব আল হাসান


আইপিএলে আবারও উপেক্ষিতই থাকলেন সাকিব আল হাসান। মাত্র দুটি ম্যাচ খেলার পর আবারও টানা চারটি ম্যাচে এই বিশ্বসেরা এই বাংলাদেশি অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নামল কলকাতা নাইট রাইডার্স। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও প্রথম একাদশে নাম ওঠেনি সাকিবের।
আইপিএলের এবারের আসরে সাকিব-আল হাসান যোগ দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে। প্রথম দুটি ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নেমে দুটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল শাহরুখের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স । তৃতীয় ম্যাচে মাঠে নেমে ব্যাট হাতে চমকপ্রদ কিছু করতে না পারলেও বল হাতে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন। কলকাতাও রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে সেই ম্যাচে পেয়েছিল ৪২ রানের জয়। এর পরের ম্যাচে পূর্ণাঙ্গ অলরাউন্ডারের মতোই খেলেছিলেন সাকিব। প্রথমে বল হাতে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছিলেন তিনটি উইকেট। তারপর ব্যাট হাতে খেলেছিলেন ১০ বলে ১৬ রানের খুবই সময়োপযোগী ইনিংস। স্বীকৃতিস্বরূপ ম্যাচ-সেরার পুরস্কারটাও উঠেছিল তাঁর হাতে। এর পরের ম্যাচে অবশ্য খুব একটা জ্বলে উঠতে পারেননি সাকিব। প্রথমে বল হাতে এক উইকেট নেওয়ার পর করেছিলেন মাত্র ৪ রান। তারপর থেকে আবারও টানা চারটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি এ সময়ের সেরা এই অলরাউন্ডার। এর মধ্যে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি একটি ম্যাচ। আর দুটি ম্যাচে জয় পেয়েছে কলকাতা।

No comments:

Post a Comment